শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের একটি আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে তিন শিশুও রয়েছে।

রাশিয়ান বার্তা সংস্থা তাস জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৬৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এবং সরিয়ে নেয়া হয়েছে ৩৬০ জনের বেশি মানুষ।

সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এসইউ-৩৪ বোমারু বিমানটির একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই আবাসিক এলাকার একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের ওপরের দিকের কয়েকটি ফ্লোর ভেঙে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা ।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং এর আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে ৬০০ মানুষের বসবাস।

প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমানঘাঁটি রয়েছে। শহরটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে। সূত্র: বিবিসি, তাস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023