শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ
উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা
স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের লড়াই শুরু হচ্ছে আজ। উদ্বোধনী ম্যাচে টসে জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলঙ্কা।

টস জিতে ফিল্ডিং নেয়া প্রসঙ্গে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘এটা হচ্ছে প্রথম ম্যাচ এবং ব্যাটিংয়ের আগে আমরা উইকেটটাকেও ভালো করে দেখার সুযোগ পাবো। ছেলেরা খুবই আত্মবিশ্বাসী এবং সবাই সবার দায়িত্ব সম্পর্কে সচেতন। এশিয়া কাপে আমাদের যে স্কোয়াড ছিলো, সেই স্কোয়াড নিয়েই এসেছি বিশ্বকাপে। দুর্ভাগ্যজনকভাবে অনুশীলনের সময় হালকা ইনজুরি আক্রান্ত হয়েছেন দিলশান মধুশঙ্কা। দুষ্মন্তে চামিরা এবং প্রামোদ মধুশান এসেছেন একাদশে।’

নামিবিয়া অধিনায়ক গেরহার্ড এরাসমাস বলেন, ‘আমিও চেয়েছিলাম প্রথমে বোলিং করতে। তবে, আশা করি খুব একটা পার্থক্য হবে না। আমরা ভালো করার জন্য আগ্রহী। মাত্র তিন ম্যাচ। শীর্ষে থাকতে হলে এখনই ভালোভাবে শুরু করতে হবে আমাদের। কন্ডিশন আমাদের বোলিংয়ের জন্য ভালো।’ আরও পড়ুন- টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে আজ

গ্রুপের অপর ম্যাচে আজ মুখোমুখি হবে আরব আমিরাত ও নেদারল্যান্ডস। ডাচদের মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চিত আরব আমিরাতের ব্যাটার চিরাগ সুরি, ‘স্বপ্নের চেয়ে কম কিছু নয় বিশ্বকাপটা। এটা বড় টুর্নামেন্ট। এ ধরনের সুযোগ সব সময় আসে না।’

র‌্যাংকিংয়ে পিছিয়ে না থাকলে হয়তো সুপার টুয়েলভে সরাসরি খেলতো ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলটি। তবুও সুপার টুয়েলভে খেলতে তেমনটা কঠিন পথ পাড়ি দিতে হবে না শানাকার দলের। প্রথম পর্বে ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ নামিবিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কা একাদশ

পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুষ্মন্তে চামিরা, প্রামোদ মধুশন, মহেস থিকসানা।

নামিবিয়া একাদশ

ডিভান লা কক, মাইকেল ফন লিংগেন, স্টিফেন বার্ড, নিকোল লফটি ইটন, গেরহার্ড এরাসমাস (অধিনায়ক), ইয়ান ফ্রাইলিংক, জোহানেস জোনাথন (জেজে) স্মিট, ডেভিড ওয়াইজ, জ্যান গ্রিন, বার্নার্ড স্কলটজ, বেন শিকোঙ্গো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023