শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে চান বাইডেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস বিবৃতিতে বলছে, যুক্তরাষ্ট্রে গতকাল সোমবার তিনি এই প্রতিশ্রুতি দেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর এ ঘোষণা এল। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন। ইউক্রেনের সুরক্ষার জন্য আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থাসহ প্রয়োজনীয় অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

কয়েক মাসের মধ্যে গতকাল সোমবার ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়। আরও ‘মারাত্মক’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাইডেনের সঙ্গে আলাপের পর টুইটে জেলেনস্কি বলেন, ‘আমাদের প্রতিরক্ষা সহযোগিতায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এখন প্রথম অগ্রাধিকার।’

কিয়েভ বলেছে, ইউক্রেনের বিভিন্ন শহরে ৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। প্রতিবেশী বেলারুশ থেকে ইরানি ড্রোন ব্যবহার করেও হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ছবিতে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ থেকে ইউক্রেনে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দৃশ্য।

হোয়াইট হাউস বলেছে, কাণ্ডজ্ঞানহীন এসব হামলায় যাদের প্রিয়জন হতাহত হয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাইডেন।

যুদ্ধাপরাধ ও নৃশংসতার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে দেশটির ওপর আরও ক্ষতিপূরণ (নিষেধাজ্ঞা) আরোপে মিত্র ও অংশীদারদের সঙ্গে অব্যাহত যোগাযোগ বাড়ানোর ওপরও জোর দিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023