শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কুর্দি অঞ্চলে ইরানের নিরাপত্তা বাহিনীর ব্যাপক ধরপাকড়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

ইরানের পশ্চিমে অবস্থিত কুর্দি অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে। কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর পর এই শহরে বিক্ষোভ শুরু হয় যা সমগ্র ইরানে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসির খবরে বলা হয়েছে, ইরানের দাঙ্গা পুলিশ কুর্দিস্তানের রাজধানী সানান্দাজে গুলি চালিয়েছে। এই অঞ্চলের প্রধান দুটি জ্বালানি শোধনাগারের শ্রমিকরা ১৬ সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো মাসা আমিনির মৃত্যুর প্রতিবাদে শামিল হয়েছে।

ইরান সরকার বারংবার বলছে মাসা আমিনির সঙ্গে খারাপ কিছু করা হয়নি। যদিও তার পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে মাসার মৃত্যু হয়েছে।
১৩ সেপ্টেম্বর তেহরান থেকে কুর্দি তরুণী মাসা আমিনিকে আটক করে ইরানের নৈতিক পুলিশ। ‘যথাযথভাবে’ হিজাব না পরার কারণে তাকে কাস্টডিতে নেওয়া হয়। সেখান থেকে হাসপাতালে তিনদিন পর তার মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষোভে উত্তাল হয় সমগ্র ইরান। পুলিশ সহিংসভাবে বিক্ষোভ দমন শুরু করে যাতে দুই শতাধিক বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023