শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

৭০০ গোলের অনন্য মাইলফলকে রোনালদো

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ অক্টোবর, ২০২২

ক্লাব ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৭০০ গোলের অনন্য রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে প্রথম গোলে এই মাইলফলকে পা রাখেন পর্তুগিজ মহাতারকা।

রোববার এভারটনের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-১ ব্যবধানের জয়ে একটি গোল করেন রোনালদো। আর তাতেই ক্যারিয়ারে নতুন কীর্তি যোগ করেন তিনি।

এভারটনের মাঠে ম্যাচে ৪৪তম মিনিটে কাসেমিরোর পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

রোনালদোর এই রেকর্ড গড়তে ম্যাচ খেলতে হয়েছে ৯৪৫টি। যেখানে ৬৯১ গোল নিয়ে তার ঠিক পরেই আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

৩৭ বছর বয়সী রোনালদোর ৭০০ গোলের ৫টি স্পোর্তিং সিপির হয়ে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৪টি গোল করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023