শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় যমুনা রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী-পুরুষসহ আটক ৭

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় রবিবার, ৯ অক্টোবর, ২০২২

বগুড়ায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে আজ রোববার (৯ অক্টোবর) দুপুরে শহরের ঝোপগাড়ির যমুনা রিসোর্টে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়।
জানা গেছে, শহরের ঝোপগাড়ি একটি বাসা মোটা অংকের টাকায় ভাড়া নিয়ে মনির নামের এক ব্যক্তি মিডিয়াকর্মী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের নামে দেহব্যবসা চালিয়ে আসছেন। রোববার (৯ অক্টোবর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম এর নেতৃতে এক অভিযান চালিয়ে চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ জনকে আটক করে। অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় হোটেলটির বিভিন্ন আসবাবপত্র ভেঙে দিয়েছে এলাকাবাসী। পরে পুলিশ হোটেলের মূল দরজায় তালা দিয়ে বন্ধ করে দেয়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এই মনির সাংবাদিক পরিচয় দিয়ে এখানে দেহব্যবসা করছে। এলাকার যুব সমাজকে নষ্ট করছে। এবং এলাকার মান-সম্মান ধুলোয় মিশে দিয়েছে। এই হোটেলটি বন্ধের জন্য আমরা বগুড়া জেলা পুলিশের কাছে অনুরোধ জানাচ্ছি।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, ‘অসামাজিক কার্যকলাপের অভিযোগে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় চারজন পুরুষ ও তিনজন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাদের মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।’
উল্লেখ্য, গত শনিবার (১ অক্টোবর) যমুনা রিসোর্টে একই অভিযোগে নারী-পুরুষসহ ৮ জনকে আটক করে বগুড়া সদর থানা পুলিশ। আটককৃতদের মধ্যে ৪ জন নারী এবং বাকি ৪ জন পুরুষ। তবে আটককৃতরা সবাই বগুড়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023