শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

গ্রিসে অভিবাসী বহনকারী নৌকাডুবি, ১৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

এজিয়ান সাগরের গ্রীক দ্বীপ লেসবস উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে বলে জানা গেছে। এতে অন্তত ১৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে প্রায় ২০ জন।

গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৪০ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গ্রিসের কোস্টগার্ড।

সংস্থাটি আরও জানিয়েছে, এখন পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২০ জন।

রয়টার্স বলছে, নৌকাডুবির খবর পাওয়ার পরপরই গ্রীক উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ এবং গ্রিসের বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ওই এলাকায় প্রবল বাতাসের মধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে ছুটে আসে।

এদিকে অভিবাসীদের মধ্যে যারা তীরে পৌঁছেছেন তাদের খোঁজে লেসবসের বিস্তীর্ণ উপকূল বরাবর অনুসন্ধান চালানো হচ্ছে। এছাড়া প্রত্যন্ত এলাকায় তিনজনকে আটকে পড়া অবস্থায় পাওয়া গেছে।

এর আগে বুধবার পৃথক নৌকাডুবির ঘটনায় গ্রীক কর্তৃপক্ষ ৩০ জন অভিবাসীকে উদ্ধার করে। মূলত দক্ষিণ গ্রিসের কিথিরা দ্বীপের কাছে ঝোড়ো আবহওয়ার কারণে অভিবাসীবহনকারী ওই নৌকাটি একটি পাথুরে এলাকায় আঘাত করার পরে ডুবে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023