শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ছুটির কবলে দেশ

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পাঁচদিনের ছুটির ফাঁদে দেশ। এর মধ্যে বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। দুর্গাপূজা উপলক্ষে আজ সরকারি ছুটি। বন্ধ রয়েছে ব্যাংক, পুঁজিবাজারসহ সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) একদিন ছুটি নিলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার ঈদে মিলাদুন্নবীর ছুটি। অর্থাৎ টানা পাঁচদিনের ছুটি। আর এ ছুটির ফাঁদে পড়েছে দেশ। রাজধানী ঢাকা প্রায়ই ফাঁকা, নেই যানজটও।

বুধবার (৫ অক্টোবর) রাজধানীর মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, মহাখালী, গুলশান, বনানী, বাড্ডা ও উত্তরা ঘুরে দেখা গেছে গাড়ির তেমন চাপ নেই। টানা চারদিন স্বাভাবিক সরকারি ছুটির কারণে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে রয়েছেন। এতে করে গণপরিবহনের সংখ্যাও অনেক কম। মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের অন্যান্য দিনের তুলনায় আজ বিশ্রাম নিতে দেখা যায়। গণপরিবহন চললেও অর্ধেকের বেশি আসন সংখ্যা ফাঁকা দেখা গেছে।

মহাখালী ট্রাফিক সিগন্যালে দায়িত্বরত ট্রাফিক সদস্য কামরুল আহসান জাগো নিউজকে বলেন, সকাল থেকেই গাড়ির কোনো চাপ নেই। মাঝে মধ্যে বাস এলেও তাতে তেমন যাত্রীও দেখা যাচ্ছে না। তবে, মহাখালী বাসটার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে আসন পূর্ণ করে। ঈদেও এমন রাস্তা ফাঁকা দেখা যায় না।

অনাবিল বাসের চালক মনিরুল শেখ বলেন, সকালে গাড়ি নিয়ে বের হয়েছি। বেলা ১১টা পর্যন্ত ভাড়া তুলেছি দুই থেকে আড়াইশো টাকার মতো। রাস্তায় যাত্রী নেই। আজ মালিককে দেবো কী আর নিজেরা নেবো কী?

প্রতিদিনের মতো রিকশা নিয়ে সকালেই ঢাকার সড়কে বের হয়েছেন মধ্য বয়সী রিকশাচালক সবুজ ইসলাম। তিনি বলেন, আজ ছুটির দিন জানতাম না। রাস্তায় এসে দেখি যাত্রী নেই। এখন পর্যন্ত দুইজন যাত্রী পেয়েছি। একজন ভাড়া দিয়েছে ২০ টাকা আরেকজনের কাছ থেকে ভাড়া পেয়েছি ৪০ টাকা।

টানা ছুটির কারণে মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ও রাতে ঢাকা ছাড়ছেন বহু মানুষ। রাজধানীর বাস ও রেলস্টেশন, লঞ্চ ঘাটে ভিড় দেখা যায়। আজ বুধবার ও বৃহস্পতিবারও ঢাকা ছাড়বে অনেকেই।

চলতি বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

গণমাধ্যমে কর্মরত মুখলেছুর রহমান মুকুল বলেন, দুর্গাপূজার কারণে রাজধানীতে সাজ সাজ রব মনে হচ্ছে। সকালে লোকজনের সংখ্যা কম হলেও দুপুর ও বিকেলে লোকজনের সংখ্যা বাড়বে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023