শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৪

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

বগুড়ার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ওমর ফারুক নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তাদের মধ্যে দু’জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি তিনজন একই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৮টায় শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক বগুড়ার শেরপুর উপজেলার সড়ো গ্রামের জামাল হোসেনের ছেলে। শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে তিনি মারা যান। এ ছাড়া হাসপাতালে ভর্তি থাকা দু’জনের মধ্যে আনোয়ার হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা আর কে ট্রাভেলস নামে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে নয়মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা এ খালেক পরিবহনের একটি বাসের সঙ্গে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একইসঙ্গে আর কে ট্রাভেলস বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই বাসের চালকসহ ১৪ জন আহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওমর ফারুক মারা যান।
শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান জানান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023