শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

পাবনায় ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

পাবনার সাঁথিয়ায় ইঞ্জিন বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮) এবং একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শরিষা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব থেকে মালবাহী একটি কাভার্ড ভ্যান পাবনার সাঁথিয়ার দিকে যাচ্ছিলো। গতকাল রাত থেকে শরিষা ব্রিজের কাছে একটি পাথরবোঝাই ট্রাক ইঞ্জিল বিকল হয়ে থেমে ছিলো। সাঁথিয়াগামী কাভার্ড ভ্যানটি পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। এ সময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মাধপুর হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023