শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

‘আদিপুরুষ’র টিজার নিয়ে হাজির প্রভাস-কৃতি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২

‘বাহুবলী’ ছবিটি করার পর প্রভাসের জনপ্রিয়তা ভারতের বাইরেও ছড়িয়ে পড়ে। তার নতুন ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। তার সর্বশেষ ‘রাধে শ্যাম’ ছবিটি সেভাবে সাড়া জাগাতে পারেনি। এবার নতুন ছবি ‌‘আদিপুরুষ’ নিয়ে আসছেন প্রভাস। গতকাল ছবিটির টিজার প্রকাশ করা হয়েছে। এই ছবিতে বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন আছেন নায়িকা জানকীর ভূমিকায়। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান।

‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে আদিপুরুষ নির্মাণ করা হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন তানহাজি খ্যাত পরিচালক ওম রাউত। ছবিটি আইম্যাক্স ও থ্রিডিতে আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাবে।

প্রকাশের ১৪ ঘণ্টায় টিজারটি ৪ কোটি বারের বেশি দেখা হয়েছে। প্রশংসা পেলেও অনেকেই ছবির সিজিআই ও ভিএফএক্সের দুর্বল মানের সমালোচনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023