শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নদীপথে ঢাকায় আসছে মেট্রোরেলের আরও ১২ ইঞ্জিন-কোচ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২

বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশি জাহাজ থেকে মেট্রোরেলের আরও আটটি কোচ ও চারটি ইঞ্জিন খালাস শুরু হয়েছে।

রোববার (২ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ (অপারেশন) মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত চারটি কোচ জাহাজ থেকে নামানো হয়েছে। জাহাজ থেকে নামানো পর এসব মালামাল নদী পথে ঢাকার দিয়াবাড়ী মেট্রোরেলের ডিপোর উদ্দেশ্যে ছেড়ে যাবে। সোমবার দুপুরে জাহাজটি বন্দর ত্যাগ করবে।

এর আগে শনিবার বিকেলে জাপান থেকে আসা ওই জাহাজ বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।

এ পর্যন্ত মেট্রোরেলের ১১৬টি কোচ ও ইঞ্জিন এসেছে। তবে এখনও আসতে বাকি রয়েছে ২৮টি কোচ ও ইঞ্জিন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023