শিরোনাম :
বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

করতোয়ায় নৌকাডুবি
নতুন পোশাক কেনার টাকায় করবেন পরিবারের ৪ জনের সৎকার
মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

মহালয়া দেখতে গিয়েছিলেন পরিবারের পাঁচ সদস্য। সেই যাওয়াই হলো তাদের শেষ যাত্রা। কারণ, করতোয়ায় নৌকাডুবিতে একজন বেঁচে ফিরলেও প্রাণ গেছে চারজনের। দুর্ঘটনায় স্ত্রী-পুত্রসহ পরিবারের চার সদস্যকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের হাতিডুবা ছত্রশিকারপুর গ্রামের বাসিন্দা রবিন চন্দ্র। তিনি পেশায় একজন ভাটাশ্রমিক।

জানা গেছে, নৌকাডুবিতে রবিনের স্ত্রীর সঙ্গে মারা যায় তার তিন বছর বয়সী ছেলে বিষ্ণু রায়। এ ছাড়া ছোট ভাই কার্তিক রায়ের স্ত্রী লক্ষ্মী রানী (২৫) ও বড় ভাই বাবুল রায়ের ছেলে দীপঙ্করও (৩) মারা গেছেন।

নির্বাক রবিন চন্দ্র বলেন, ‘সারা দিন কাজ করে টাকা জমাচ্ছিলাম নতুন কাপড়-চোপড় কেনার জন্য। সেই টাকা দিয়ে এখন লাশ সৎকার করতে হবে।’

বাচ্চাটা নতুন কাপড় নেবে বলে খুব বায়না ধরেছিল উল্লেখ করে এই শ্রমিক আরও বলেন, ‘আমি বলেছিলাম, মহালয়া শেষ হলে তারপর কিনে দেব। আমার বাচ্চার আর নতুন কাপড় পরা হলো না। আমার আজ সব শেষ হয়ে গেল। কি নিয়ে বেঁচে থাকব আমি?’

এ প্রসঙ্গে দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত আমার ইউনিয়নের আটজনের লাশ পাওয়া গেছে। এদের মধ্যে চারজন রবিনের পরিবারের সদস্য। বিষয়টি আসলে অনেক কষ্টদায়ক। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

প্রসঙ্গত, পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে মাড়েয়া আলিয়া ঘাটে নৌকাডুবির ঘটনায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো কমপক্ষে ৫৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট দ্বিতীয়দিনের মতো করতোয়া নদীতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023