শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নিত্যপণ্যের কৃত্রিম সংকট, ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

বাজারে চাল, আটা-ময়দা, ডিম, ব্রয়লার ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন। এ তালিকায় নাম রয়েছে ইউনিলিভার, সিটি গ্রুপ, কাজী ফার্মস ও প্যারাগনের মতো বৃহৎ প্রতিষ্ঠানের।

কমিশন বলছে, এসব প্রতিষ্ঠানের কারসাজির জন্যই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। কোম্পানিগুলো সংকট তৈরি করে দাম বাড়িয়েছে। সেজন্য প্রতিযোগিতা কমিশন স্বপ্রণোদিত মামলা দায়ের করেছে।

কমিশন থেকে পাওয়া তালিকায় দেখা গেছে, চালের বাজারে সংকট সৃষ্টির জন্য কুষ্টিয়ার রশিদ এগ্রো ফুড প্রডাক্ট লিমিটেডের স্বত্বাধিকারী আব্দুর রশিদ ও নওগাঁর বেলকন গ্রুপের বেলকন প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী বেলাল হোসেনের নামে মামলা করা হয়েছে।

একই কারণে বাজারে চাল সরবরাহকারী আরও দুটি করপোরেট প্রতিষ্ঠান সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে মামলা হয়েছে।

অন্যদিকে আটা-ময়দার বাজারেও সংকট তৈরির অভিযোগে সিটি গ্রুপের নামে পৃথক মামলা করেছে প্রতিযোগিতা কমিশন।

ডিমের বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে প্যারাগন পোল্ট্রি লিমিটেড, কাজী ফার্মস গ্রুপ ও ডিম ব্যবসায়ী আড়তদার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আমানত উল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মুরগির বাজারে সংকট সৃষ্টির অভিযোগে প্যারাগন পোল্ট্রি লিমিটেড ও কাজী ফার্মস গ্রুপের নামে দুটি আলাদা মামলা হয়েছে।

এদিকে বাজারে কাপড় কাচা, সুগন্ধী ও গুঁড়া সাবানের মতো নিত্যপণ্যের দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের নামে মামলা হয়েছে।

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মফিজুল ইসলাম বলেন, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাজারের সুষ্ঠু প্রতিযোগিতার নিয়ম ভেঙে অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। আগামি সোমবার (২৬ সেপ্টেম্বর) এসব কোম্পানির বিরুদ্ধে শুনানি শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023