শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মান্নান আকন্দ কারাগারে

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ঠিকাদারি প্রতিষ্ঠান শুকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মান্নান আকন্দকে মারপিট ও হত্যাচেষ্টার মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার সকাল ১০টায় সদর আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জী।

মামলা সূত্রে জায় যায়, গত ১৪ সেপ্টেম্বর রেলওয়ের কর্মচারী কল্যাণ ট্রাস্ট মার্কেটের গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত শতাধিক দোকান উচ্ছেদ করার সময় রায়হান আলী নামে রেলওয়ের এক কর্মচারীকে মারধর করেন। এ ঘটনায় হত্যাচেষ্টা, চুরি ও মারপিটের অভিযোগে আহত রায়হানের বাবা হায়দার আলী সরকার ওই মার্কেট নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান শুকরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল মান্নান আকন্দকে প্রধান আসামি করে ৫১ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা (মামলা নং- ৮৯৪/২২) দায়ের করেন।

সেই মামলায় জামিন নিতে বুধবার সকালে সদরের আমলী আদালতে হাজির হন আব্দুল মান্নান আকন্দ। পরে উভয়পক্ষের শুনানি শেষে আব্দুল মান্নান আকন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আব্দুল মান্নান আকন্দের পক্ষের আইনজীবী রেজাউল করিম মন্টু বলেন, আদালতে জামিন আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

কোর্ট পুলিশ পরিদর্শক সুব্রত ব্যানার্জী বলেন, আদালতের আদেশ পাওয়ার পরেই আব্দুল মান্নান আকন্দকে কারাগারে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023