শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মেয়েদের বরণে ছাদখোলা বাসে ফুটবল হাতে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

ইতিহাসগড়া মেয়েদের জন্য ছাদখোলা বাস প্রস্তুত। মতিঝিল থেকে বেলা সাড়ে ১১টায় নানা রঙে সজ্জিত বাসটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবে গোল্ডেন গার্লসদের রিসিভ করার জন্য। বাসের একপাশে ফুটবল হাতে মেয়েদের উৎসাহ (স্বাগত) দিচ্ছেন প্রধানমন্ত্রী। লাল-সাদা ও সবুজ রঙে শোভা পাচ্ছে বাসটি। তবে, চ্যাম্পিয়ন লেখা স্বর্ণাক্ষরে।

বুধবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোল্ডেন ট্রফিগ্রহণের ছবিও দেখা যাচ্ছে। বাসের অপরপাশেও স্বর্ণাক্ষরে চ্যাম্পিয়ন লেখা রয়েছে। এছাড়া বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ছবিও দেখা যাচ্ছে এক পাশে।

তিনবার সেমিফাইনাল ও একবার ফাইনাল হারের পর অবশেষে অধরা শিরোপার দেখা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

ইতিহাসগড়া এ নারী দল দেশে ফিরবে বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে। নেপাল থেকে দুপুরে সোয়া ১২টার ফ্লাইটে দেশের উদ্দেশে যাত্রা শুরু করবেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী, সিরাত জাহান স্বপ্নারা। এক ঘণ্টার ফ্লাইট শেষে দুপুর সোয়া ১টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তাদের। এর পরে চ্যাম্পিয়ন দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে মেয়েদের সংবর্ধনা দেওয়া হবে। প্রথমবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল। সেই দাবি পূরণ হতে যাচ্ছে।

বিআরটিসি জানায়, ৭৫ সিটের ডাবল ডেকার বাসের দুই তলায় ৮ থেকে ১০টি সিট তুলে ফেলা হয়েছে। পাশাপাশি বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা হয়েছে।

মতিঝিল বাস ডিপো ম্যানেজার মো. মাসুদ তালুকদার বলেন, বাসটি প্রস্তুত হচ্ছে। ডাবল ডেটার বাসের ছাদ কেটে ফেলাসহ ৮ থেকে ১০টি সিট খুলে ফেলা হয়েছে। এটা ৭৫ সিটের বাস শুধু দুই তলার আসন খুলে ফেলা হয়েছে। বাসটি প্রস্তুত। মতিঝিল থেকে সরাসরি বিমানবন্দরে যাবে বাসটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023