শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন কেনার প্রকল্প অনুমোদন ইসির

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরও প্রায় দুই লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার পাশাপাশি আনুষঙ্গিক ব্যয় মেটাতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সাংবিধানিক প্রতিষ্ঠানটির সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের জানান, তারা এ প্রকল্প পাস করেছেন।

জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে দেড় শ আসনে ইভিএমে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সংসদের বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপির বিরোধিতার মধ্যেই এ সিদ্ধান্ত নেয় ইসি।

ভোট নিতে বর্তমানে দেড় লাখ ইভিএম আছে কমিশনের কাছে, যা দিয়ে সর্বোচ্চ ৭০ আসনে ভোট করা সম্ভব।

দেড় শ আসনে ইভিএমে ভোট করতে আরও অন্তত দেড় লাখ মেশিন কিনতে হতো কমিশনকে। অনুমোদিত প্রকল্পে সে সংখ্যাটি আরও ৫০ হাজার বাড়িয়ে ২ লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023