শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

দুপচাঁচিয়ায় মেয়ে ও জামাইয়ের ঝগড়া থামাতে গিয়ে বাবার মৃত্যু

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

গত শনিবার রাত সাড়ে ৮টায় দুপচাঁচিয়া উপজেলার তালোড়া সাবলা কালীবাড়ি এলাকায় মেয়ে-জামায়ের ঝগড়া থামাতে গিয়ে জামায়ের বড় ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে মেয়ের বাবা আজিজ আকন্দের (৭৭) মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার তালোড়া সাবলা কালীবাড়ি এলাকার আজিজ আকন্দের মেয়ে বুলি খাতুনকে (২০) প্রতিবেশি নুরু ইসলামের ছেলে শরীফ আহম্মেদ (২৩) এর সাথে প্রায় এক বছর পূর্বে বিবাহ দেয়। বিবাহের পর থেকেই সামান্য বিষয় নিয়েই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চলতে থাকে। ঘটনার দিন শনিবার রাতে শরীফ তার স্ত্রী বুলির সাথে ঝগড়ায় জরিয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বুলির বাবা আজিজ আকন্দ ঘটনাস্থল জামায়ের বাড়িতে যায় এবং রাতের বেলায় তাদেরকে ঝগড়া-বিবাদ করতে নিষেধ করে। এক পর্যায়ে শরীফ আহম্মেদের বড় ভাই খশরু আহম্মেদ (৫০) তাদের পারিবারিক বিষয়ে আজিজ আকন্দ কেন নাক গলাতে এসেছে এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে খশরু আহম্মেদ আজিজ আকন্দকে ধাক্কা দিয়। তার ধাক্কায় আজিজ আকন্দ মাটিতে পড়ে গিয়েই অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়রী হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। ঘটনার পর থেকেই দুই ভাই শরীফ আহম্মেদ ও খশরু আহম্মেদ বাড়ে থেকে গাঁ ঢাকা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023