শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

ধুনটে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

বগুড়ার ধুনটে রনজু হত্যা মামলার প্রধান আসামি সুলতান আলীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। সুলতান আলী উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সুলতান আলী বাড়ি থেকে ৪০০ মিটার দূরের জলাশয়ের মাছ শিকারে যান। এসময় দুর্বৃত্তরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০২০ সালের ৩১ জানুয়ারি সন্ধ্যায় কৃষক রনজু মিয়াকে কুপিয়ে হত্যা করে সুলতানসহ তার সহযোগীরা। পরে রনজুর স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করে। ওই মামলার প্রধান আসামি সুলতান আলী। একই বছরের ২১ নভেম্বর থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার কাফরুল থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।

ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023