শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভূমধ্যসাগরে নৌকা ডুবি: ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবির পর ১১ শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরও ১২ জন।

বিবিসি জানিয়েছে, তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, শনিবার রাতে আরো পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

নৌকাটিতে মোট ৩৭ জন শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিল।

তিউনিসিয়ার স্ফ্যাক্স অঞ্চল থেকে শরণার্থী বোঝাই ওই নৌকাটি রওয়ানা হয়েছিল। সেটি সমুদ্রে ৪০ মাইল যাওয়ার পর মাহদিয়ার শেবা উপকূলের কাছে ডুবে যায়। এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্সটিটিউট অব মাইগ্রেশন এর পরিসংখ্যান অনুযায়ী, এবছর এক হাজার ৩৩ জন শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৯৬০ জনের ডুবে মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023