শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

এ বছর সারা দেশে ৩২ হাজার ১৬৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু শৃঙ্খলা ব্যবস্থার উদ্যোগ নেবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ গুজব রটালে কঠোর ব্যবস্থা নেবে সরকার। যেকোনো অনাকাঙ্খিত ঘটনা রোধে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা বাধ্যতামূলক করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, গতবছর কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতেই কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার এ বছর। প্রতিটি মণ্ডপে পূজা আয়োজন কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবক রাখতে হবে বলে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023