শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ভারতের স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে সরকারপ্রধানকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশ্যে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। সেখানে প্রধানমন্ত্রীকে বিদায় জানান রাজস্থানের শিক্ষামন্ত্রী বিডি কাল্লা ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান।

সফরের শেষ তথা চতুর্থ দিন রাজস্থানের আজমিরে হযরত খাজা মঈনুদ্দিন চিশতির (র.) দরগা জিয়ারত শেষ করেন প্রধানমন্ত্রী। সেখানে নফল নামাজ আদায় এবং দোয়া ও মোনাজাত করেন এবং দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর প্রতিবেশী দেশটি সফরে যান প্রধানমন্ত্রী। ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক ও একান্ত বৈঠক হয়। বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। ওইদিনই উভয় দেশের মধ্যে ৭টি সমঝোতা চুক্তি সই হয়।

সফরকালে প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের প্রথম দিন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সফরের প্রথম দিনই দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারত করেছিলেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023