শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিশুয়ান প্রদেশের ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৪৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সিসিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিধ্বসের কারণে অনেক বাড়িঘর ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রদেশটির অন্তত একটি এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে ৫০ কিলোমিটার দূরের এলাকায় অবস্থিত বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিদ্যুতের প্রাদেশিক গ্রিডে ক্ষয়ক্ষতির কারণে প্রায় ৪০ হাজার ব্যবহারকারী অন্ধকারে রয়েছেন।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র বলেছে, চেংডু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমের পার্বত্য শহর লুডিং এই ভূমিকম্পের কেন্দ্র ছিল।

প্রসঙ্গত, ২০১৭ সালের অগাস্টে সিশুয়ানের আবা প্রিফেকচারে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিলো। তারপর থেকে এবারেরটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023