শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাকে হত্যার পর যুবকের ‘আত্মহত্যা’

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

মাকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক যুবক। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়। ৭৭ পৃষ্ঠার এক সুইসাইড নোট লিখে গেছে ওই যুবক। পুলিশ জানিয়েছে, সুইসাইড নোটে মাকে হত্যা ও আত্মহত্যার কারণ উল্লেখ রয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বেকারত্বের কারণে হতাশায় ভুগছিলেন ২৫ বছর বয়সী আত্মঘাতী যুবক ক্ষিতীশ। দুই থেকে তিনদিন আগে মাকে খুন করেন। মরদেহ রাখেন শৌচাগারে। দু’দিন নিজেও বাড়ির বাইরে বের হননি। ৭৭ পৃষ্ঠার সুইসাইড নোট লিখে রবিবার নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন।

ওই দিন রাত ৮টার দিকে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। ক্ষিতীশের প্রতিবেশী পুলিশকে ফোন করে জানান, তীব্র গন্ধে আসছে ওই বাসা থেকে।

পরে দরজা ভেঙে প্রথমে উদ্ধার করা হয় যুবকের মরদেহ। ঘরে তল্লাশি চালিয়ে তার মায়ের মরদেহ পাওয়া যায়। ঘটনা খতিয়ে দেখার জন্য তাদের আত্মীয়দেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023