শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাছের শরীরেও করোনা পরীক্ষা করছে চীন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন চিকিৎসাকর্মী কিছু জীবিত মাছ ও কাঁকড়ার শরীর থেকে নমুনা নিয়ে পিসিআর পরীক্ষা করছেন

চীনের সমুদ্র উপকূলবর্তী জিয়ামেন শহরে চলতি সপ্তাহেই ৫০ লাখের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে করোনা (কোভিড-১৯) পরীক্ষা করতে বলা হয়েছে। ৪০ জনের মতো কোভিড পজিটিভ রোগী শনাক্তের পর ওই নির্দেশনা দেওয়া হয়।

তবে এবার শুধু শহরবাসীকেই পরীক্ষার আওতায় নেওয়া হচ্ছে তা নয়। এক আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, সমুদ্রের কিছু প্রাণীও এ পরীক্ষার আওতায় আসছে।

খবর বিবিসির। খবরে বলা হয়, সম্প্রতি জিয়ামেন শহরের জিমেই মেরিটাইম প্যানডেমিক কন্ট্রোল ডিস্ট্রিক্ট কমিটির ইস্যু করা নোটিশে বলা হয়, যখন জেলেরা মাছ ধরা শেষ করে বন্দরে ফিরবেন তখন তাদের পাশাপাশি তারা যে সামুদ্রিক খাবার খেয়েছেন বা সামুদ্রিক যে মাছ, সেগুলোও পরীক্ষা করে দেখতে হবে।
কয়েক সপ্তাহে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ বেশ ভাইরাল হয়। সেটি হলো কয়েকজন চিকিৎসাকর্মী কিছু জীবিত মাছ ও কাঁকড়ার শরীর থেকে নমুনা নিয়ে পিসিআর পরীক্ষা করছেন। এ ভিডিও প্রকাশের কয়েকদিনের মধ্যেই জেলেদের সামুদ্রিক খাবার পরীক্ষার নির্দেশনা এলো। যদিও বিষয়টি কিছুটা অদ্ভুত, কেননা এবারই প্রথম জীবিত মাছের কোভিড-১৯ পরীক্ষা করার বিষয়টি জানা গেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023