শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ধর্ষণচেষ্টার মামলার খবর নিতে থানায় গিয়ে মার খেলেন বাবা

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২১ আগস্ট, ২০২২

মানিকগঞ্জের শিবালয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার মামলার খবর নিতে থানায় যাওয়া বাবাকে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে শিবালয় থানার এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মারধরের শিকার ওই ব্যক্তির বাড়ি শিবালয় উপজেলায়। তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিবালয়ের রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ভাই রজ্জব ৫ বছর বয়সী এক শিশুকে ধষর্ণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে থানায় মামলা করতে পারেননি। তবে সপ্তাহখানেক আগে শিবালয় থানায় মামলা করেন তিনি।

শনিবার সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন। এক পর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন পুলিশের এই কর্মকর্তা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ সুপার নুরজাহান লাবনী বলেন, মারধরের ঘটনায় এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশুটির বাবার করা মামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023