শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১৪ দিনের জেল হেফাজত শেষে আদালতে তোলা হচ্ছে পার্থ-অর্পিতাকে

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ (এসএসসি) দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এব‌ং তার ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার আবার আদালতে পেশ করা হচ্ছে। গত ৫ আগস্ট ইডি’র আবেদনে সাড়া দিয়ে পার্থ এবং অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিশেষ আদালত। বৃহস্পতিবারই তাদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনন্দবাজার। বৃহস্পতিবার পুলিশ ভ্যানে করে প্রথমে অর্পিতাকে কোর্টে নিয়ে যায় পুলিশ। তার কিছু সময় পরে একটি সাদা সুমো গাড়ি করে পার্থ চট্টোপাধ্যায়কে কোর্টে নিয়ে যাওয়া হয়।

পুলিশের গাড়ি থেকে নামানোর সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অর্পিতা, অর্পিতা বলে ডাকলেও, মুখ খোলেননি তিনি। মাথায় ওড়না জড়িয়ে, মুখে মাস্ক পরে দ্রুত গাড়ি থেকে নেমে যান তিনি।

আদালতে ইডি-র আইনজীবীরা পার্থ-অর্পিতার জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানাতে পারেন। পার্থ-অর্পিতার নামে যে বিপুল সম্পদের হদিস পাওয়া গিয়েছে, সেগুলির উৎসের সন্ধানে নামতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা। তার জন্য এই দু’জনকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে ইডি-র একাংশ। চলতি বছরের শুরুতেও বিপুল আর্থিক লেনদেনের তথ্য হাতে এসেছে ইডি-র কাছে। সেক্ষেত্রে শিক্ষক নিয়োগ ছাড়াও অন্য কোনও খাতেও বিপুল অর্থ এসেছে কিনা তা-ও খতিয়ে দেখতে চাইছেন ইডি কর্মকর্তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023