শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কাবুলে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ২১: পুলিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনায় ২১ জন প্রাণ হারিয়েছেন। কাবুল পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

গতকাল বুধবার সন্ধ্যায় মুসল্লিরা প্রার্থনারত অবস্থায় ওই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে আশেপাশে বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিবিএস নিউজ জানিয়েছে, বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন আহত হয়েছে। তবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।
এর আগে, আল জাজিরা এক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, নিহতের সংখ্যা ২০ এবং আহত হয়েছেন ৪০ জন। ওই কর্মকর্তার পরিচয় প্রকাশ করা হয়নি।

কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান রয়টার্সকে বলেছেন, ‌‘একটি মসজিদের ভেতরে একটি বিস্ফোরণ ঘটেছে… বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023