শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্থানীয় পত্রিকার সাংবাদিক নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী সিএনজি চালিত অটোটেম্পুর ধাক্কায় গোলাম নবী (৬০) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার দিবাগত রাত ৮টার দিকে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম নবী মারা যান। তিনি বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক কালের খবর’ পত্রিকার সাব-এডিটর ছিলেন ।

আহতরা হলেন- দুপচাঁচিয়ার বেলুহালী গ্রামের আশরাফ আলী, মুন্সীগঞ্জের ধীরাজ এবং কাহালু উপজেলার বেলাল হোসেন ও তার স্ত্রী মর্জিনা বেগম।

বৃহস্পতিবার সকালে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই রাজু কামাল জানান, বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে শাকপালা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোটেম্পুর চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। তাদেরকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে অটোটেম্পু যাত্রী গোলাম নবী মারা যান। গোলাম নবীর কাছ থেকে দৈনিক কালের খবর পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023