শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মন্টেনেগ্রোতে পারিবারিক বিরোধে ১০ জনকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২

ইউরোপের দেশ মন্টেনেগ্রোর কেন্দ্রীয় শহর সেটিঞ্জেতে পারিবারিক বিরোধের জেরে অন্তত দশ জনকে গুলি চালিয়ে হত্যা করেছে এক বন্দুকধারী। কর্মকর্তারা জানিয়েছেন, ওই বন্দুকধারী একাই একই পরিবারের তিন জনকে হত্যার পর পথচারীদের ওপর গুলি চালানো শুরু করে।

প্রসিকিউটর আন্দ্রিজানা ন্যাসটিক সাংবাদিকদের বলেন, হামলাকারীর বাড়িতে অবস্থান করা এক মা এবং তার দুই শিশু নিহত হয়েছেন। এক বেসামরিক গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করলে হামলা শেষ হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, নিজের বাড়িতে অবস্থান করা একই পরিবারের তিন জনকে হত্যার পর ৩৪ বছর বয়সী হামলাকারী বাড়ি ছেড়ে বেরিয়ে যান এবং এরপরই একই হান্টিং রাইফেল ব্যবহার করে আরও সাত জনকে গুলি করে গুলি করে হত্যা করেন।

প্রসিকিউটর আন্দ্রিজানা ন্যাসটিক শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আপাতত, এটা স্পষ্ট নয় যে এমন জঘন্য কাজ করতে (সন্দেহভাজন) কে প্ররোচিত করেছিল, কোন কারণে সে নিজেই তার জীবন থেকে বঞ্চিত হয়েছিল’। এই ঘটনায় আহত আরও ছয় জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গুলি চালানোর ঘটনার জেরে তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী দ্রিতান আবাজোভিক। টেলিগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি মন্টেনেগ্রোর সব নাগরিককে হামলার শিকার নিরীহ পরিবারের পাশে থাকার আহ্বান জানাচ্ছি’।

সেটিঞ্জে শহরটি মনোরম অ্যাড্রিয়াটিক জাতির প্রাচীন রাজকীয় রাজধানী। এটি মন্টেনেগ্রোর রাজধানী পডগোরিকার পশ্চিমে প্রায় ৩৬ কিলোমিটার দূরে একটি পাহাড়ি উপত্যকায় অবস্থিত। সূত্র: বিবিসি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023