শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জম্মু ও কাশ্মীরে সেনা শিবিরে সন্ত্রাসী হামলা, ৩ সেনা নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

জম্মু ও কাশ্মীরের একটি সেনা শিবিরে দুই সন্ত্রাসী প্রবেশের চেষ্টা করলে সেনারা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিন সেনা এবং দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া আরও দুই সেনা গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরির ডারহাল প্যারাগালের সেনা শিবিরের এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর দিয়েছে।

পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল মুখেশ সিং বলেছেন, কেউ একজন (সন্ত্রাসীরা) প্যারাগালের সেনা শিবিরের বেড়া পার হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল।

তিনি বলেন, সন্ত্রাসীদের ভেতরে প্রবেশে নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে দুই সন্ত্রাসী নিহত হয়। এ সময় তিন সেনা নিহত ও দুইজন আহত হন।

রাজৌরি জেলাসহ জম্মুর অন্য এলাকা অনেকদিন ধরেই সন্ত্রাসমুক্ত ছিল। কিন্তু গত ছয় মাসে জম্মুতে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ বলেছে, বৃহস্পতিবারের এই হামলার পেছনে লস্কর-ই-তৈয়বার হাত রয়েছে। সম্প্রতি তালিব হুসাইন শাহ নামে এক লস্কর নেতাকে গ্রেপ্তারের পর পুলিশ লস্করদের বড় একটি এলাকা গুঁড়িয়ে দিয়েছে। তালিব বিজেপি নেতা ছিলেন। যদিও পরবর্তীতে বিজেপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।

পুলিশের দাবি, তালিব এই এলাকার সিরিজ হামলায় জড়িত ছিল এবং তার কাছ থেকে অনেক অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

এদিকে বুধবার পুলিশ পুলওয়ামা জেলা থেকে ২৫ কেজি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে। তার একদিন পরই এই হামলার ঘটনা ঘটলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023