শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

বগুড়ায় ১০ বছর পর স্ত্রী হত্যার দায়ে এক স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক রুবাইয়া ইয়াছমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোবহান আলী (৪৫) সোনাতলা উপজেলার সোনাকানিয়া এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে। রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় অভিযুক্ত সোহবান আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি পদ্ম কুমার দেব এসব তথ্য নিশ্চিত করেছেন।

পদ্ম কুমার দেব জানান, ২০১২ সালের ১৮ নভেম্বর সকালে টাকা সংক্রান্ত জেরে স্ত্রী সুলতানা বেগম ওরফে রুমাকে গলা কেটে হত্যা করে বাথরুমের সামনে ফেলে রাখেন স্বামী সোবহান। পরে নিহত রুমার মা রোকেয়া বেগম সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোবহানকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকে তিনি কারাগারে ছিলেন। পরে ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামী সোহবানকে মৃত্যুদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোস্তফা কামাল পরাগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023