শিরোনাম :
বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বগুড়া সোনাতলা রেলস্টেশনে হামলা ঘটনায় ক্ষমা চাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার কারাগারে ফিরলেন দীপু মনি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিপস তৈরীর ফ্যাক্টরীর কারখানা জরিমানা

বগুড়ায় হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ৩ আগস্ট, ২০২২

বগুড়ায় জমির বিরোধের জেরে হত্যার ঘটনায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরও ছয়জনকে খালাস দেওয়া হয়।

বুধবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মানিক মিয়া, তার বাবা ইসমাইল ওরফে ইন্নুস, আব্দুল গফুর, জাকের মিয়া, আব্দুল খালেক, আব্দুল গনি, সুলতান মোল্লা, মাসুদ মিয়া ও ইন্তাজ আলী। এদের সবার বাড়ি সদরের চালিতাবাড়ী গ্রামের নাগরকান্দি পাড়ায়। এর মধ্যে মানিক মিয়া ও আব্দুল গফুর পলাতক।

খালাসপ্রাপ্তরা হলেন- আরিফ, ইউসুফ, ইসমাইলের স্ত্রী আলেতন নেছা, রেহেনা, সিরাজ উদ্দিন ও সুলতান উদ্দিন। এদের বাড়িও নাগরকান্দি এলাকায়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি জানান, ২০০৮ সালের ২০ জুন বিকেলে বগুড়া সদরের চালিতাবাড়ীর নাগরকান্দি গ্রামের আব্দুল জোব্বারকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করে আসামিরা। পরে ওই দিন নিহতের ছোট ভাই সাজু মিয়া বাদী হয়ে মামলা করেন।

মামলায় ১৬ জনকে অভিযুক্ত করা হয়। সেই মামলায় দীর্ঘ শুনানির পর বুধবার রায় দেওয়া হয়। রায়ে ৯ জনকে যাবজ্জীবন ও ছয়জনকে খালাস দেওয়া হয়। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023