শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাঙ্কিপক্সে ভারতে মৃত্যুর পর বাড়ছে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২

মাঙ্কিপক্স আগেই থাবা বসিয়েছে ভারতে। এবার এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো দেশটির কেরালা রাজ্যের এক যুবকের। জানা গেছে, বিদেশে থাকাকালীন না কি তার রিপোর্ট পজিটিভ এসেছিল। এটাই সম্ভবত ভারতে মাঙ্কিপক্সে প্রথম মৃত্যু। আর আফ্রিকার বাইরে চতুর্থ।

কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, রোববার (৩১ জুলাই) প্রাণ হারান ত্রিশূরের ২২ বছরের যুবক। গত ২২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছিলেন তিনি। অসুস্থতার জন্য ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই শনিবার মৃত্যু হয় তার। মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত করতে এরই মধ্যে যুবকের নমুনা কেরালার ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই যুবকের শরীরে মাঙ্কিপক্সের কোনো উপসর্গ ছিল না। এনসেফালাইটিসের উপসর্গ আর ক্লান্তি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার মাঙ্কিপক্সের রিপোর্ট যে পজিটিভি এসেছে, তা হাসপাতালকে শনিবারই জানায় পরিবার।

গত ২২ জুলাই বাড়ি ফেরার পর তিনি সুস্থ ছিলেন। পাড়ার মাঠে ফুটবলও খেলেছিলেন। কিন্তু ২৬ জুলাই জ্বরে ভুগতে শুরু করেন। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। যেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে শেষরক্ষা হল না। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মৃত্যু হলে যে সমস্ত নিয়ম মেনে শেষকৃত্যু করতে হয়, সেভাবেই যুবকের সৎকার করে তার পরিবার। তিনি কার কার সংস্পর্শে এসেছিলেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে।

ভারতে প্রথম এই কেরালা রাজ্যেই হানা দিয়েছিল মাঙ্কিপক্স। এখনও পর্যন্ত দেশটিতে চারজন আক্রান্তের খোঁজ মিলেছে। যার মধ্যে তিনজনই কেরালার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023