শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ইউক্রেন ছাড়লো শস্যবাহী প্রথম জাহাজ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২

অবশেষে ইউক্রেনের ওডেসা বন্দর ছাড়লো শস্যবাহী প্রথম জাহাজ। রাশিয়ার হামলার পর সাগর পথে এত দিন ইউক্রেনের শস্য রপ্তানি বন্ধ ছিল। সোমবার (১ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরার।

মন্ত্রণালয়টির পক্ষ থেকে জানানো হয়, সিয়েরা লিওনের পতাকাবাহী পণ্য বোঝাই জাহাজ রেজোনি লেবাননের উদ্দেশ্যে ওডেসা বন্দর ছেড়েছে। এদিকে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি ২৬ হাজার টন ভুট্টা বহন করছে।

ধারণা করা হচ্ছে, জাহাজটি মঙ্গলবার ইস্তাম্বুলে পৌঁছাবে। সেখানে এটি পরিদর্শন করার পর চূড়ান্তভাবে ছেড়ে দেওয়া হবে।

এর আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, যুদ্ধ শুরু হওয়ার পর শস্যবাহী প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে সোমবার (১ আগস্ট)।

ইব্রাহিম কালিন জানান, যদি সব কিছু সম্পূর্ণভাবে ঠিক থাকে তাহলে সোমবার শস্যবাহী জাহাজ ইউক্রেন ছাড়ার সম্ভাবনা অনেক বেশি। অবশেষে তার এ কথাই সত্যি হলো।

ইউক্রেন ও রাশিয়া বিশ্বে প্রধান গম সরবরাহকারী দেশ। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী খাদ্য পণ্যটির দাম বেড়ে যায়। তবে গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্থতায় তুরস্কে দেশ দুইটির মধ্যে চুক্তি সই হয়েছে, যাতে নিরাপদে শস্যবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়তে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023