শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

জাপার সঙ্গে ইসির সংলাপ শুরু

স্টাফ রিপোর্টার, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপের শেষ দিন আজ। এদিন সকালে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে সংলাপে বসেছে ইসি।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে এ সংলাপ শুরু হয়েছে। জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নিয়েছে। সংলাপে প্রধান নির্ব‌াচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গত ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। এ পর্যন্ত ২৭টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে। তবে ইসির প্রতি অনাস্থা ও তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলে সংলাপে অংশ নেয়নি বিএনপিসহ ৯টি দল।

দলগুলো হলো- বাসদ, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমল), বাংলাদেশ কল্যাণ পার্টি, জেএসডি, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি ও বিজেপি। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে পরে সময় চেয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023