শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়াই করে ১৭ রানে হেরেছে বাংলাদেশ দল। এতে স্বাগতিকরা সিরিজে ০-১ এগিয়ে গেল।

আজ রবিবার দ্বিতীয়বারের মতো হারারেতে বিকেল ৫টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে টাইগারদের। সে হিসেবে বাঁচা-মরার লড়াই।

সিরিজ বাঁচাতে অবশ্য দলে বড় কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই। যদিও প্রথম ম্যাচে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান। ২ উইকেট শিকার করলেও ৫০ রান দিয়েছেন।
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করে টাইগারদের সামনে ২০৬ রানের বিশাল লক্ষ্য দেয় জিম্বাবুয়ে।

জয়ের জন্য শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩২ রান। দারুণ বোলিংয়ে ১৯তম ওভারে মোসাদ্দেক হোসেনকে ফেরানোর পাশাপাশি মাত্র চার রান দিয়ে বাংলাদেশকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন রিচার্ড এনগারাভা।

শেষ ওভারে ২৮ রানের প্রায় অসম্ভব সমীকরণ মেলানো সম্ভব হয়নি। ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ভয়ডরহীন ক্রিকেট খেলেও তারুণ্যের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারল না নুরুল হাসানের দল। ছয় উইকেটে ১৮৮ রানে থামে সফরকারীরা।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023