শিরোনাম :
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম

কোপা আমেরিকা জিতে রেকর্ড গড়ল ব্রাজিলের মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩১ জুলাই, ২০২২

কোপা আমেরিকায় নারীদের ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। এ পর্যন্ত আট আসরের সাতটিতেই জিতেছে শিরোপা। আর ফাইনাল খেলেছে সবকটিতেই। রোববার বাংলাদেশ সময় ভোরে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। এস্তাদিও আলফনসো লোপেজে শুরু থেকেই বলের দখলে রাজত্ব ছিল সেলেসাওদের। তবে প্রতি আক্রমণে কলম্বিয়াও কম পরীক্ষা নেয়নি ব্রাজিলের। গোলমুখে ব্রাজিলের চেয়ে বেশি শট ছিল তাদেরই।

তবে কাজের কাজটা ব্রাজিলই সেরেছে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দেবিনহার পা থেকে এসেছে গোলটি। ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। তা থেকে গোল করেই সফরকারীদের উল্লাসে ভাসান দেবিনহা।

সেই এক গোলের লিড ব্রাজিল ধরে রেখেছে পরের অর্ধেও। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে সেলেসাও শিবির। রেকর্ড অষ্টম শিরোপা যে জেতা হয়ে গেছে দলের।

এর আগে ফাইনালিস্ট ব্রাজিল এবং কলম্বিয়া দুই দলই দাপটের সঙ্গে পার করেছে গ্রুপ পর্ব। নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। শেষ চারে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক কলম্বিয়া আর প্যারাগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে আসে ব্রাজিল। শেষ হাসিটাও হাসল তারাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023