শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

বগুড়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টায় সদর উপজেলার কালিবালা দ্বিতীয় বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন বগুড়া সদরের ধরমপুর ওলিরবাজার এলাকার আলহাজ কাজলের ছেলে রেদোয়ান মিয়া (১৭) ও একই এলাকার শাহিনুর শেখের ছেলে সাদিক শেখ (২১)।

এদের মধ্যে রেদোয়ান বগুড়া এপিবিএন স্কুলের এবং সাদিক নুনগোলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেদোয়ান ও সাদিক মোটরসাইকেলে করে মাটিডালীর দিকে যাচ্ছিলেন। পথে কালিবালা এলাকায় ঢাকাগামী কাঁচামালবাহী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাদিক ও রেদোয়ান নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানা এলাকার ফুলবাড়ি ফাঁড়ির এসআই আব্দুল কাইয়ুম জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023