শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে বিষাক্ত মদ্যপানে ২১ জনের প্রাণ গেল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

বিষাক্ত মদ্যপানে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে ভারতের গুজরাট রাজ্যে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ২০ জনেরও বেশি। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ‘ডিএনএ ইন্ডিয়া’ ও ‘নিউজ১৮’।

অন্যদিকে, আরেক ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র প্রতিবেদনে মৃতের সংখ্যা ১৮ জন বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিষাক্ত মদ্যপানে মৃতদের অধিকাংশই শ্রমিক বা দিনমজুর। এছাড়া ‘ড্রাই স্টেট’ (মদ বিক্রি নিষিদ্ধ) বলে ঘোষিত গুজরাট রাজ্যে বিষাক্ত মদ্যপানে মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

দ্য হিন্দু বলছে, বিষাক্ত মদ্যপানের কারণে সোমবার গুজরাটে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বোটাদ, ভাবনগর এবং আহমেদাবাদ হাসপাতালে ২০ জনেরও বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যমটি বলছে, গুজরাটের আহমেদাবাদ ও বোটাদ জেলার বেশ কয়েকটি গ্রামে বিষাক্ত মদ্যপানে মৃত্যুর এই ঘটনা ঘটেছে। এসব এলাকার বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা গ্রামে নকল মদ বিক্রির সাথে জড়িত বলে জানা গেছে।

এদিকে এই ঘটনার পর তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাট সরকার। রাজ্যটির একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023