শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সমুদ্র পথে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ১৭

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২

সমুদ্র পারি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবে কমপক্ষে ১৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতরা সবাই হাইতির নাগরিক। এ ঘটনায় আরও ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। এ ঘটনায় অন্তত একজন এখনও নিখোঁজ রয়েছে এবং তার খোঁজে অনুসন্ধান অভিযান চলছে।

স্থানীয় সময় রোববার গভীর রাতে সাগর পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাহামাসের উপকূলে নৌকাটি ডুবে যায়। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বাহামা উপকূলে একটি নৌকা ডুবে হাইতির অন্তত ১৭ জন মারা গেছেন বলে জানিয়েছে ক্যারিবীয় এই দেশটির সরকার। বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

বাহামাসের পুলিশ জানিয়েছে, নিউ প্রভিডেন্স দ্বীপ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) দূরে নৌকাটি ডুবে গেছে। এছাড়া উল্টে যাওয়া নৌকার মধ্যে জীবিত এক নারীসহ আরও ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে এই ঘটনার পর সন্দেহভাজন মানব পাচার কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাহামাস থেকে দু’জনকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। মূলত হাইতিতে অপরাধী চক্রগুলোর সঙ্গে সম্পর্কিত সহিংসতা বৃদ্ধির সাথে সাথে স্থানীয় দারিদ্র্যের মধ্যে বিপজ্জনক ভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করা লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ডুবে যাওয়া নৌকাটি প্রায় ৬০ জন আরোহী নিয়ে স্থানীয় সময় রোববার রাত ১টায় বাহামিয়ান দ্বীপপুঞ্জের সবচেয়ে জনবহুল দ্বীপ নিউ প্রভিডেন্স থেকে রওনা করে।

বাহামাসের পুলিশ কমিশনার ক্লেটন ফার্নান্ডার বলেছেন, পুলিশ ‘নৌকার হুলে ঠকঠক করার শব্দ’ শোনার পর একজন নারীকে জীবিত উদ্ধার করেছে। তিনি বলেন, ডুবুরিরা শেষ পর্যন্ত নিচে নেমে যায় এবং সেখান থেকেই তারা ১৭টি মৃতদেহ উদ্ধার করে।

অভিবাসন মন্ত্রী কিথ বেল বলেছেন, নৌকাডুবিতে বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, বিপজ্জনক এই সমুদ্রযাত্রার জন্য (মানব পাচারকারীদের) তারা ৩ হাজার থেকে ৮ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ প্রদান করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023