শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মুক্তজমিন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২

পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মেহেদি হাসান মিঠু নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৫ জন। সোমবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টায় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর আমন্ত্রণ হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান মিঠু অটোরিকশার চালক। মিঠু ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারি গ্রামের মন্টু সরদারের ছেলে। আহতদের তাৎক্ষণিক নাম ঠিকানা জানা যায়নি।

পাকশী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাকশী হাইওয়ে পুলিশ জানিয়েছে, কুষ্টিয়া থেকে দাশুড়িয়ার দিকে আসা একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও প্রাইভেটকারের চালকসহ ৪ জন আহত হন। আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের মধ্যে অটোরিকশার চালক মেহেদি হাসান মিঠুর অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

পাকশী হাইওয়ে থানার এসআই আনোয়ার হোসেন বলেন, নিহত মেহেদি হাসান মিঠুর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023