শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

সুদানে সংঘর্ষে নিহত অন্তত ৩৩

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

উত্তর আফ্রিকার দেশ সুদানে দু’টি উপজাতির মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, চলমান এই সংঘর্ষে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। বিদ্যমান পরিস্থিতিতে জীবন বাঁচাতে আফ্রিকার এই দেশটির ব্লু নাইল প্রদেশ থেকে পালিয়ে গেছে বহু পরিবার।

সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটির বার্টি ও হাওসা উপজাতিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত সোমবার সহিংসতা শুরু হয়।

চলমান এই সংঘর্ষে এখন পর্যন্ত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১০৮ জন। এছাড়া গত সোমবার থেকে এখন পর্যন্ত সহিংসতা ছড়িয়ে পড়া অঞ্চলের ১৬টি দোকানে আগুন দেয়া হয়েছে।

সুদানের আল-রোজারেস শহরের স্থানীয় কর্মকর্তা আদেল আগর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের আরও সৈন্য প্রয়োজন। তার মতে, অনেক লোক থানায় আশ্রয় নিয়েছেন। তবে অস্থিরতার ফলে অনেকে ‘নিহত ও আহত’ হয়েছেন।

সহিংসতায় ঠিক কতজন নিহত হয়েছেন সে বিষয়ে আদেল আগর নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, সহিংসতা হ্রাস করার জন্য জরুরিভাবে মধ্যস্থতাকারীদের প্রয়োজন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023