শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

৫ হাজারেরও বেশি ইউক্রেনীয় শিশুকে নিয়ে যাওয়া হয়েছে রাশিয়ায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২

ইউক্রেনের বিভিন্ন আঞ্চল থেকে প্রায় ৩০ হাজার মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে শনিবার। এরমধ্যে ৫ হাজারের বেশি শিশু রয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। এ বিষয়ে এক বিবৃতিতে রুশ জেনারেল মিখাইল মিজিনসেভ বলেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের অংশগ্রহণ ছাড়াই গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিপদজনক এলাকা ও দনবাস অঞ্চল থেকে ৫ হাজার ১৪৮ শিশুসহ ২৮ হাজার ৪২৪ মানুষকে রাশিয়া সরিয়ে নেয়া হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ শিশুসহ ২৬ লাখ ১২ হাজার ৭৪৭ জন ইউক্রেনীয়কে রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে বলেও জানিয়েছেন এই রুশ জেনারেল।

এদিকে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের অভিযোগ জোর করে এইসব ইউক্রেনীয়দের রাশিয়ায় নিয়ে গেছে রুশ কর্তৃপক্ষ। তাদের দাবি রাশিয়ায় নিয়ে যাওয়া শিশুদের বেআইনি ভাবে দত্তক দেয়া হচ্ছে। এ অভিযোগে ভিত্তিতে রুশ প্রেসিডেন্টের শিশু অধিকার বিষয়ক কমিশনার মারিয়া রভোভা- বেলোভা ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023