শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মেক্সিকোতে নৌবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২

মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার নৌবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল এবং বেঁচে যাওয়া এক জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্তের কারণ জানতে অনুসন্ধান চলছে, তবে এখনও দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার, নৌবাহিনী ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে আটক করেছে। তবে এই ঘটনার সঙ্গে কুইন্টেরোর গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও জানা যায়নি। সূত্র : ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023