শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে তৈরি হলো প্লাস্টিকের রাস্তা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ১৬ জুলাই, ২০২২

৩০ হাজার কেজি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হয়েছে ভারতের বেঙ্গালুরুতে। শহরের আরএমজেড ইকোওয়ার্ল্ড এবং আউটার রিং রোডকে সংযুক্ত করতে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ফুটপাথ থেকে রাস্তা তৈরির এই পরিবেশবান্ধব প্রকল্পের নাম ‘গ্রিডম্যাটস’। নির্মাণকারীদের দাবি, শুধু প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই রাস্তায় পানির অপচয় কম হয়েছে।

সাধারণ কংক্রিটের রাস্তা তৈরিতে যে পানি লাগে, এখানে তার চেয়ে অন্তত ৩০ শতাংশ কম পানির প্রয়োজন হয়। তাছাড়া ইস্পাত দ্রব্য দিয়ে রাস্তার শক্তিবৃদ্ধির কোনো প্রয়োজন হয়নি।

‘প্লাস্টিকের রাস্তা’ তৈরির ওই নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে সৌরভ কুমার জানান, প্রথাগত পদ্ধতিতে এই কংক্রিটের রাস্তাটি তৈরি করতে গেলে অন্তত ৪৬.৫ টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হতো। ‘গ্রিডম্যাট’ পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইডের নিঃসরণ হয়েছে মাত্র ১১.৯ টন। তার কথায়, একটি গাড়ি ১ লাখ ৩৮ হাজার ৬০০ কিলোমিটার রাস্তা পেরোতে যে পরিমাণ কার্বন বার করে, সেই পরিমাণ নিঃসরণ কমিয়েছি আমরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023