শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভারতে প্রথম মাঙ্কিপক্স রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৫ জুলাই, ২০২২

ভারতে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন কেরালা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে বলেন, চার দিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরা এক ব্যক্তির দেহে মাংকিপক্স শনাক্ত হয়েছে।

বীনা জর্জ বলেন, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নাই। সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং রোগীর অবস্থা স্থিতিশীল।

মন্ত্রী জানান, আক্রান্তের সংস্পর্শে আসা সবাইকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে ওই ব্যক্তির বাবা, মা, একজন ট্যাক্সি চালক, একজন অটো চালক ও বিমানের ১১ জন সহযাত্রী রয়েছেন।

ভাইরাসটির প্রাকৃতিক আবাসভূমি পশ্চিম আফ্রিকা এবং রেইনফরেস্টে বাস করে এমন কেউ হয়তো আক্রান্ত ইঁদুরের সংক্রমণে এলে অসুখটি ছড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে মধ্য ও পশ্চিম আফ্রিকার দুর্গম অঞ্চলে হাজারো মানুষকে এই ভাইরাসে আক্রান্ত হতে দেখা গেছে।

তবে আফ্রিকার বাইরে ইউরোপ, আমেরিকায় কিছু দিন আগে পর্যন্তও এর প্রাদুর্ভাবের কথা শোনা যায়নি। এখন যাদের মাংকিপক্স হচ্ছে তারা কোথা থেকে সংক্রমিত হচ্ছে – তাও স্পষ্ট নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023