শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইউক্রেন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ সমর্থিত দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে ‘স্বাধীন প্রজাতন্ত্রে’ স্বীকৃতি দেওয়ায় উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে কিয়েভ। রাশিয়া ও সিরিয়ার পর উ. কোরিয়া তৃতীয় দেশ যা ইউক্রেনের ডনবাসের ডনেস্ক পিপল’স রিপাবলিক (ডিপিআর) এবং লুহানস্ক পিপল’স রিপাবলিক (এলপিআর)- কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘এই পদক্ষেপকে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করতে পিয়ংইয়ংয়ের একটি প্রচেষ্টা বলে মনে করি আমরা’।

বৃহস্পতিবার কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোকে স্বীকৃতি দিয়ে দুই অঞ্চলের সমকক্ষদের কাছে চিঠি পাঠিয়েছেন উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুই। এই দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এদিকে টেলিগ্রামে পোস্টে ডিপিআরের নেতা ডেনিস পুশলিন উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির আশা করছেন। উ. কোরিয়া থেকে ডিপিআর-এর দূরত্ব সাড়ে ৬ হাজার কিলোমিটারের বেশি।

ইউক্রেনের ডনবাসে যখন আক্রমণ তীব্র থেকে আরও তীব্রতর করেছে রাশিয়া এমন সময় ডনবাসের দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে দেশটি। ডনবাসের নিজেদের অধীনে ধরে রাখতে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনীয় যোদ্ধারা। তবে গত ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ডনবাসের একাধিক শহর বিপর্যস্ত। হামলায় ডনবাসে শত শত বেসামরিক ইউক্রেনের নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র: আল জাজিরা, বিজনেস ইনসাইডার

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023