শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বাংলাবাজার ঘাট ফাঁকা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে যাত্রীর চাপ কমেছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক যাত্রী কম। রবিবার (২৬ জুন) সকাল থেকে যাত্রীবাহী পরিবহন কম আসায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।

সরেজমিন ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, ৯টা পর্যন্ত মোট পাঁচটি লঞ্চ শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি লঞ্চে ১০০ জন করে যাত্রী ছিল। শিমুলিয়া থেকে আসা লঞ্চগুলোতেও তেমন যাত্রী চোখে পড়েনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগেও যাত্রী ও যানবাহনের চাপ ছিল। আজ ভোর থেকে ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও হালকা যানবাহনও কমতে শুরু করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রাখা হবে।

শরীয়তপুরের জাজিরা থেকে আসা নুরুল আলী বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় নৌপথে চাপ একটু কমেছে। সেতু দিয়ে আসবো বলে বাড়ির সামনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েছিলাম। তবে আমাদের ওখান থেকে সরাসরি গাড়িতে লোকাল যাত্রী নেয় না। এজন্য এখান দিয়ে এসেছি। আগের মতো ঘাটে বাড়তি চাপ নেই। স্বাভাবিকভাবেই পারাপার হচ্ছি।’

বাংলাবাজার ঘাটে থাকা এমভি রোদেলা লঞ্চের চালক আলমগীর হোসেন জানান, সকাল থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘাট থেকে লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী কমে গেছে অনেক।

বেপারী লঞ্চের ম্যানেজার জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পদ্মা সেতুর প্রভাবে ঘাটে যাত্রী কমে গেছে। মালিক সমিতির নির্দেশনা অনুযায়ী লঞ্চগুলো চলছে।’

বাংলাবাজার ঘাটে টার্মিনালে থাকা লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার খলিল মোল্লা বলেন, ‘ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চারটি লঞ্চ ছেড়ে গেছে। ভাড়া আগের মতোই আছে।’

বাংলাবাজার স্পিড ঘাটের ইজারাদারের লোক রাসেল বলেন, ‘সরকার থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের রুট পারমিট ও সরকারি নির্দেশনা রয়েছে। আমরা সেই অনুযায়ী যাত্রী পারাপার করছি।’

বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকাল থেকে ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ চলাচল বন্ধের কোনও নির্দেশনা নেই। আমরা প্রতিটি লঞ্চে ১০০ যাত্রী দিয়ে লঞ্চগুলো ছেড়ে দিচ্ছি। আমরা লঞ্চের চালক ও স্টাফদের বলে দিয়েছি, যাতে যাত্রীদের সেবার মান সঠিক থাকে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023