শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বন্যায় আসামে মৃতের সংখ্যা বেড়ে ১৩১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও কিছু এলাকায় পানিবন্দি অবস্থায় রয়েছে ২৫ লাখেরও বেশি মানুষ।

এদিকে গতকাল শনিবারও রাজ্যের বিভিন্ন যায়গায় বেশকয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে করে রাজ্যটিতে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩১ জনে।

বন্যার বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে বাস্তুহারা হয়ে রাস্তা ও আশ্রয় শিবিরে অবস্থান নিয়েছেন ৫০ লাখের বেশি মানুষ। এছাড়া বন্যার পানিতে এখনও তলিয়ে রয়েছে আসামের বেশকয়েকটি জেলা। ডুবে আছে অসংখ্য ঘরবাড়ি। সেখানকার মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন।

তবে, গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি কম হওয়ায় অনেক জায়গা থেকে পানি নামতে শুরু করেছে। বাড়িঘরে ডুবে থাকায় এখনই নিজ ঠিকানায় ফিরতে পারছে না বানভাসি মানুষ।

অন্যদিকে, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বিভিন্ন পানিবাহিত রোগের সংক্রমণও দিন দিন বাড়ছে। বিভিন্ন স্থানে ডায়রিয়ার প্রকোপ দেখা দিচ্ছে। খাবারের অভাবে অনেক মানুষ অপুষ্টিতে ভুগছে। অসুস্থ রোগীরা চিকিৎসা নিতে পারছে না।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, চলমান বন্যায় ৫০ লাখের বেশি মানুষ বাস্তচ্যুত হয়েছেন। এরমধ্যে আশ্রয় শিবিরেই অবস্থান নিয়েছে প্রায় ৪০ লাখ মানুষ। বাকিদের জায়গা হয়েছে রাস্তায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023